‘পাচার হওয়া অর্থ ফেরত এনে বন্ধ কারখানা চালু করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৭ আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ২০:০৯

পাচার হওয়া অর্থ দেশে ফেরত এনে বন্ধ থাকা কারখানা চালুর দাবি জানিয়েছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন। শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন আয়োজিত মানববন্ধনে তিনি এই দাবি জানান। 

আমিরুল হক আমিন বলেন, ‘বিগত ১৫ বছরে দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। অথচ অব্যবস্থাপনার সঙ্গে টাকার অভাবে পাট কেন্দ্রীক ২৬টি পাটকল, ৬৪টি সুতা-বস্ত্রকল এবং ৯টি চিনিকল বন্ধ রয়েছে। এতে লাখ লাখ লোক বেকার হয়েছে।’

তিনি বলেন, ‘বিগত সময়ে পাচার হওয়া এসব টাকার মালিক দেশের জনগণ। এই টাকার মালিক এ দেশের শ্রমিকরা। আমরা সরকারের কাছে দাবি জানাই, এই টাকা দেশে ফেরত আনতে হবে। এই টাকা দিয়ে বন্ধ থাকা কারখানা চালু করতে হবে। একটি করে কৃষিনির্ভর শিল্পকারখানা প্রতিষ্ঠা করতে হবে প্রতিটি উপজেলায়। এতে বেকারত্ব কমবে। সরকারকে অনুরোধ করবো, আমলাদের প্রেসক্রিপশনে কোনও দেশবিরোধী সিদ্ধান্ত যেন না নেয়।’ 

তিনি অভিযোগ করেন, ‘বিগত সময়ে সময়মতো পাট কিনলে দেশ থেকে ভালো মানের পাঠ কেনা যেতো। আড়তদার-ফড়িয়াদের থেকে অসময়ে খারাপ মানের পাট কিনে সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে। আখের রস ঠিকমতো সরবরাহ না করায় স্বভাবতই রস শুকিয়ে যায় এবং চিনির উৎপাদন কম হয়। এসব হয়েছে আমলাদের কারণে। তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি।’

তিনি বলেন, ‘আমলাদের প্রেসক্রিপশন না নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশকে আমরা লুটেরা, আমলা আর টাকা পাচারকারীদের হতে দেবো না।’

মানবন্ধনে অন্যান্য সংগঠনে নেতারাও বক্তব্য রাখেন।

/এএজে/আরকে/
সম্পর্কিত
অ্যাপল গ্লোবাল টেল’র এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড, ৯২৬ কোটি অর্থদণ্ড
রান্নার সরঞ্জাম ও মানবদেহে লুকিয়ে স্বর্ণ পাচার: একদিনে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ
৭ দিন ধরে একটি বিশ্ববিদ্যালয় অচল এক দাবিতে আন্দোলনে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সবাই, সমাধান কোন পথে?
সর্বশেষ খবর
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
ভিডিও ঘিরে বিতর্ক, দুঃখ প্রকাশ করলেন মাহমুদউল্লাহ
ভিডিও ঘিরে বিতর্ক, দুঃখ প্রকাশ করলেন মাহমুদউল্লাহ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
ফ্রান্সে বিক্ষোভ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও মধ্যপন্থিরা কি পতনের মুখে?
ফ্রান্সে বিক্ষোভ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও মধ্যপন্থিরা কি পতনের মুখে?
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত