সচিবের গাড়ি থেকে চুরি হওয়া ১০ লাখ টাকা উদ্ধার, গাড়িচালক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২৪, ২২:৫০আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ২২:৫০

রাজধানীর পল্টনে সাবেক অতিরিক্ত সচিবের গাড়ি থেকে চুরি হওয়া ১০ লাখ ৭ হাজার টাকা উদ্ধারসহ গাড়িচালক মো. জাহিদকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

এর আগে, গতকাল মঙ্গলবার খুলনার খান জাহান আলী থানার কাজীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেফতার জাহিদ গত দুই মাস ধরে রাজধানীর পল্লবীর স্বপ্ননগর আবাসিক এলাকার বাসিন্দা স্থানীয় সরকার বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব (প্রশাসন) নিখিল রঞ্জন রায়ের গাড়িচালক হিসেবে চাকরি করতেন। গত ৫ ডিসেম্বর দুপুরে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও তার স্ত্রী পল্টনের জেনারেল পোস্ট অফিস (জিপিও) থেকে নগদ ১১ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা তাদের ব্যক্তিগত গাড়ির ভেতরে রেখে গাড়িচালক জাহিদকে গাড়ি লক করে জিপিও’র ভেতরে পার্কিংয়ে থাকতে বলেন।

এরপর তারা বিপরীত পাশে গয়নার দোকানে কেনাকাটার জন্য যান। তারা কেনাকাটা শেষ করে ফিরে এসে দেখেন তাদের গাড়ি আছে কিন্তু চালক নেই। জাহিদের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে জাহিদ কিছুক্ষণের মধ্যে আসছেন বলে জানান। কয়েক মিনিট অপেক্ষা করে পুনরায় জাহিদকে ফোন দিলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।

পরে তারা দেখেন গাড়ির ভেতরে রাখা টাকার ব্যাগ নেই।

এ ঘটনায় নিখিল রঞ্জন রায় বাদী হয়ে গাড়িচালক জাহিদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরেই তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চুরি হওয়া ১০ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহিদ পেশাদার চোর চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি স্বল্প সময়ের জন্য গাড়িচালক হিসেবে চাকরি নিয়ে সময় সুযোগ বুঝে মূল্যবান মালামাল চুরি করে পালিয়ে যেতেন বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম