কেরানীগঞ্জে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করেছে ডাকাতরা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:০৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:২১

রাজধানীর অদূরে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় একদল ডাকাত হানা দিয়েছে। ডাকাত দলের সদস্যরা গ্রাহকসহ ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে মুক্তিপণ দাবি করেছে। ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মুঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা ব্যাংক ভবনটির চারপাশে অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ডাকাত দলের সদস্যরা লুটের উদ্দেশ্যে ওই ব্যাংকটিতে প্রবেশ করে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, কেরানীগঞ্জে একটি ব্যাংকের ভেতরে ডাকাতরা অবস্থান করছে— এমন খবরে এলাকাবাসী ভবনটির সামনে অবস্থান নেয়। এসময় পাশের একটি মসজিদ থেকে মাইকিং করে ডাকাত আসার কথাও জানানো হয়। পরে খবর পেয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরা এসে বাইরে থেকে ভবনটি ঘিরে রেখেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ডাকাতদের আত্মসমর্পণ করার আহ্বান জানাচ্ছেন।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ঢাকা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন ও কর্মকর্তা বলেন, আমরা জানতে পেরেছি— তাদের হাতে অস্ত্রশস্ত্র রয়েছে। আমরা বুঝিয়ে-শুনিয়ে তাদের আত্মসমর্পণ করানোর জন্য চেষ্টা করছি।

/কেএইচ /এনএল /এপিএইচ/
সম্পর্কিত
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এসএস পাওয়ারকে ৩২ লাখ ডলার ঋণ ছাড়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি
‘র‌্যাব-পুলিশের পোশাক, ওয়াকিটকি-হাতকড়া’সহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার