‘আমার দেশ পত্রিকার মাধ্যমে ইসলামোফোবিয়া মোকাবিলা করবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ ডিসেম্বর ২০২৪, ১৪:২৫আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৯

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ৪৮ ঘণ্টার মধ্যেই জনগণকে আমার দেশ পত্রিকা উপহার দিতে যাচ্ছি। এটা আমাদের নতুন যাত্রা। আপনারা আমাদের ১ মাস সময় দেন। পত্রিকা শুরু করলে প্রথম মাসে অনেক ভুলভ্রান্তি হয়। আপনারা ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। স্বাধীনতার পর থেকে দেশের মিডিয়ায় ইসলামোফোবিয়া আছে। আমরা আমার দেশ পত্রিকার মাধ্যমে ইসলামোফোবিয়া মোকাবিলা করবো। 

শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আমার দেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

পত্রিকাটির সম্পাদকীয় নীতি কেমন হবে জানিয়ে মাহমুদুর রহমান বলেন, আমরা সঠিক খবরটা দেওয়ার চেষ্টা করবো। আপনারা জানেন, হাসিনার ফ্যাসিবাদ আমলে অনেক পত্রিকা ইসলামী জঙ্গি নাটক সাজিয়েছে, বড় বড় অনেক পত্রিকায় শুধু এক পক্ষের বক্তব্য দেওয়া হয়েছে। বক্তব্যে ভিক্টিমের কখনো বক্তব্য ছিল না। শুধু পুলিশ, র‍্যাবের বক্তব্য দিয়ে মিডিয়া নিউজ করতো। দুই পক্ষের বক্তব্য দেয়নি। আমি একজন সম্পাদক, কোনও পত্রিকার নাম উল্লেখ করবো না।

গত ১৭ বছরে হাসিনার পরিবারের বিরুদ্ধে কারও লেখার সামর্থ্য ছিল না। আমার দেশে আগেই লেখা শুরু করছিল। আমার দেশের দরজা অসহায় মানুষের জন্য সবসময় খোলা থাকবে বলেও জানান মাহমুদুর রহমান।

মাহমুদুর রহমান বলেন, আমাদের ৯০ শতাংশ মুসলমানের দেশ। অথচ ফিলস্তিন ইস্যুতে আমাদের পত্রিকাগুলোতে লেখা কম। দেশের পত্রিকাগুলো ফিলিস্তিন নিয়ে আন্তর্জাতিক পাতায় এক দুই কলাম রাখে মাত্র। প্রথম পাতায় ফিলিস্তিন নিউজ যায়না। আমরা কাশ্মির মুসলিম নির্যাতন, চীনের মুসলিম নির্যাতন ও রোহিঙ্গা মুসলিমসহ সারাবিশ্বে নির্যাতিত মুসলমানদের নিয়ে লিখবো।

এ সময় জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজসহ আমার দেশ পত্রিকার অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী