আবারও শেখ হাসিনার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ

ঢাবি প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৪, ১৪:৩১আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৪:৩১

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি আখ্যা দিয়ে তার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সোমবার (৩০ ডিসেম্বর) আনুমানিক বেলা দেড়টার দিকে টিএসসিতে শেখ হাসিনার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ করেন তারা।

এ সময় ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদের প্রতি অভিযোগ তুলে বলেন, ‘যখন শেখ হাসিনার ছবি অর্ধেকটা মুছে ফেলা হয় তখন শিক্ষার্থীরা গিয়ে বাধা দেয়। সেই সময় যদি শিক্ষার্থীরা ওখানে না থাকতো তাহলে তো পুরা ছবি মুছে ফেলা হতো। প্রক্টর তাহলে কেন এবং কার পারমিশন নিয়ে শেখ হাসিনার ছবি তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন।’

এর আগে শেখ হাসিনার ছবি মুছে ফেলা নিয়ে শিক্ষার্থীদের কাছে দুঃখপ্রকাশ ও অনিচ্ছাকৃত ভুল বলে বিবৃতি দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। পরে গতকাল দিবাগত রাত ১০টা থেকে নতুন করে গ্রাফিতি তৈরির কাজ শুরু হয়। এ সময় সব ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে তারা আজ সোমবার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচির ঘোষণা দেয়।

/আরআইজে/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের