জাতীয় প্রেস ক্লাবে পেশাদার সাংবাদিকদের সদস্যপদ স্থগিত করায় ডিইউজের উদ্বেগ ও নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ২২:০২

জাতীয় প্রেস ক্লাবের প্রায় অর্ধশত পেশাদার সাংবাদিকের সদস্যপদ স্থগিত করায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর ) এক বিবৃতিতে সংগঠনের পক্ষে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এ উদ্বেগ ও নিন্দা জানান।

ডিইউজের নেতারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিন দফায় প্রায় অর্ধশত সাংবাদিকের সদস্যপদ স্থগিত করেছে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি। যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।

তারা বলেন, ৫ আগস্টের পরপরই প্রথম দফায় জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকের সদস্যপদ, দ্বিতীয় দফায় ১৮ নভেম্বর ৩৭ জন সিনিয়র সাংবাদিক এবং সবশেষ ২৮ ডিসেম্বর আরও পাঁচ জন সিনিয়র সাংবাদিকের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তারা প্রত্যেকেই ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সদস্য।

ডিইউজের নির্বাহী পরিষদের পক্ষে নেতারা বলেন, জাতীয় প্রেস ক্লাব একটি মুক্তবুদ্ধি চর্চার প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও কোনও সংগত কারণ ছাড়াই একতরফা সদস্যপদ স্থগিত করায় প্রতিষ্ঠানটি বিতর্কিত ও রাজনীতিকরণের একটি বড় নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করলো। যা ভবিষ্যতে শুভ কোনও ফল বয়ে আনবে না। এই ধরনের সিদ্ধান্ত ইতিহাসের কাঠগড়ায় জাতীয় প্রেস ক্লাবকে একদিন দাঁড় করাবে। 

ডিইউজের নেতারা অবিলম্বে সদস্যপদ স্থগিতের আদেশ প্রত্যাহার করে জাতীয় প্রেস ক্লাবকে দলীয় প্রভাবমুক্ত রাখার জন্য অনুরোধ জানান।

/এএজে/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
চাটুকারিতা কাকে বলে, মিডিয়াকে দেখলে বোঝা যায়: মির্জা ফখরুল
এভারেস্ট-জয়ী নিম্নির সংবাদ সম্মেলন ও পতাকা-প্রত্যর্পণ
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
সর্বশেষ খবর
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি