দুদকের সামনে ফেসবুক লাইভ করে প্রতারণা, গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জানুয়ারি ২০২৫, ১৯:২৩আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১৯:২৩

দুর্নীতি দমন কমিশন (দুদক) ও দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের নামে অভিযান, জরিমানা ও চাঁদাবাজির অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করা হয়েছে। দুদকের সামনে দাঁড়িয়ে ফেসবুকে লাইভ করতে গিয়ে সোমবার (৬ জানুয়ারি) দুদকের এনফোর্সমেন্ট সদস্যদের হাতে গ্রেফতার হয় প্রতারকেরা। পরে ওই তিন প্রতারকসহ ১৪ জনের বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।

সোমবার বিকালে দুদক মহাপরিচালক আক্তার হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, দুদকের কর্মকর্তা হিসেবে ভুয়া পরিচয় দেওয়া প্রতারকদের আটকের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করে। পরে তাদের স্বীকারোক্তি রেকর্ড করে অজ্ঞাত আট আসামিসহ ১৪ জনের নামে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দুদকের হাতে গ্রেফতার হওয়া প্রতারকেরা হলো— কথিত ‘দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থার’ নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম সম্রাট, পরিচালক মো. রায়হান ওরফে সৈয়দ রায়হান ও নেত্রকোনার সাইফুল ইসলাম। 

এছাড়াও মামলার অন্য অভিযুক্তরা হলেন— পটুয়াখালীর বাসিন্দা সোলাইমান মুফতি, সিয়াম মাহমুদ মোবারক, হবিগঞ্জের রনি আহেমদ পায়েল এবং অজ্ঞাত পরিচয় আরও আটজন।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের