মশা মারার কীটনাশক নতুন করে নির্ধারণ করবে দক্ষিণ সিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৫, ০০:০২আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০০:০২

বিগত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সময়কার কীটনাশক কমিটি বাতিল করে নতুন কীটনাশক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গঠিত কমিটি মশা মারার কীটনাশক নির্ধারণে কাজ করবে।

শনিবার (১১ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা একটি দফতর আদেশ জারি করে এ কমিটির অনুমোদন দিয়েছেন।

সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা জানান, বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২০২৫-২৬ অর্থবছরের কীটনাশক প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার অনুমোদন দেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা যায়, গঠিত কমিটির সভাপতি ডিএসসিসি প্রশাসক এবং সদস্য সচিব ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা।

কমিটির বাকি সদস্যরা হলেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফিরোজ জামান, ঢাবি প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেফালি বেগম, ঢাবি মেডিক্যাল এন্টোমলোজিস্ট ড. তানজীম আক্তার এবং ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।

একই সঙ্গে দফতর আদেশ জারি করে আগের কমিটি বাতিল করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, বিগত ২০১৯ সালের ১৩ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়রের সভাপতিত্বে গঠিত কীটনাশক নির্বাচনে আগের কমিটি বাতিল করা হয়েছে।

/এএইচএস/এমএস/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের