স্বামী হত্যার ঘটনায় স্ত্রীর যাবজ্জীবন ও প্রেমিকের মৃত্যুদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ জানুয়ারি ২০২৫, ১৫:৪৬আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৬:০৭

২০২১ সালে ঢাকা জেলার আশুলিয়ার কাঠগড়ার সরকার বাড়িতে বিয়ে বহির্ভূত সম্পর্কের জেরে ইলিম সরকারকে খুনের দায়ে স্ত্রী মোছা. সুলতানা আক্তার কেমিলিকে যাবজ্জীবন এবং তার প্রেমিক রবিউল করিম পিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

রবিবার (১২ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

পিন্টুর বন্ধু সাইফুল ইসলাম ওরফে ইউসুফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় ইউসুফ আদালতে হাজির ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ইলিম সরকারের স্ত্রী সুলতানা আক্তার পিন্টুর সঙ্গে  বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। ইলিম সরকার তা জেনে ফেলেন। পরে সুলতানা আক্তারের পরিকল্পনায় ২০২১ সালের ২৮ মার্চ রাতে পিন্টু ও ইউসুফ আশুলিয়ার কাঠগড়ার সরকার বাড়িতে ইলিম সরকারকে ছুরিকাঘাতে হত্যা করে।

এ ঘটনায় ওই দিনই ভিকটিমের বাবা হাজী ফসল হক সরকার আশুলিয়া থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে পিবিআই ২০২২ সালের ২৯ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২৩ সালের ১৬ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামলার বিচার চলাকালে আদালত ১৯ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন। আসামিদের পক্ষে চারজন সাফাই সাক্ষ্য দেন।

সুলতানা আক্তার ও পিন্টু দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি