আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মহিলা পরিষদের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৫, ০০:৩৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০০:৩৫
পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে এনসিটিবি ভবনের সামনে কর্মসূচি পালনের সময় আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
 
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু সই করা এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
 
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদ ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বিষয়ে আদিবাসী শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশ মহিলা পরিষদ আদিবাসীদের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে এবং আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিতসহ তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে।  
 
এছাড়াও বাংলাদেশ মহিলা পরিষদ সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে সংগঠিত বিভিন্ন গোষ্ঠীর অপতৎপরতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানায় মহিলা পরিষদ।
/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর: জামায়াত
নাসীরুদ্দিনের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের