এস কে সুরের লকার থেকে বিপুল পরিমাণ ডলার, ইউরো ও স্বর্ণালংকার জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৫, ২১:৫৭আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ২২:২৪

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর লকার থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ছয় ঘণ্টার অভিযানে রবিবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে এসব মুদ্রা ও মূল্যবান জিনিসপত্র জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের পরিচালক (উপসচিব) কাজী সায়েমুজ্জামান। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, রবিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে অভিযান শুরু করলেও বিকাল তিনটার দিকে তারা লকার খোলার চেষ্টা করেন। বাংলাদেশ ব্যাংকের লকারে এস কে সুরের নামে থাকা তিনটি বক্স থেকে বেশ কিছু মালামাল জব্দ করা হয়েছে।

কাজী সায়েমুজ্জামান জানান, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ৭০ লাখ টাকার এফডিআর এবং এক হাজার ৫ দশমিক ৪ গ্রাম স্বর্ণালংকার। জব্দকৃত মালামাল বাংলাদেশ ব্যাংকের হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন দুদকের এই কর্মকর্তা।

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক
আরও সহজ হলো ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
সর্বশেষ খবর
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার