ডিবিতে জিজ্ঞাসাবাদ চলছে শাওন-সাবার, এখনও মামলা হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৭ আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩০

জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে আসা হয়েছে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে। আটকের পর ডিবি কার্যালয়ে তাদের বিভিন্ন বিষয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের কোনও মামলায় গ্রেফতার দেখানো হবে কিনা এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দুই অভিনেত্রীর বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, তাদের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। দুই অভিনেত্রীকে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ডিবি পুলিশ জানিয়েছে, এই দুই অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে আনার পর থেকে গোয়েন্দারা তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। ‌জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত এই দুই অভিনেত্রীর বিরুদ্ধে কোনও সিদ্ধান্ত নেবে না পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করা হয় অভিনেত্রী সোহানা সাবাকে। এরপর  অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় ডিবি কার্যালয়ে।

ডিবি সূত্রে জানা যায়, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা তাদের নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

অন্যদিকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

/কেএইচ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
হকারদের পরিস্থিতি পর্যবেক্ষণে নিজেই মাঠে নেমেছেন ডিএনসিসি প্রশাসক
ব্যস্ত দিন কাটছে প্রতিমা শিল্পীদের
দূষিত বাতাসের বৈশ্বিক তালিকায় আজ ২ নম্বরে ঢাকা, শীর্ষে কুয়ালালামপুর
সর্বশেষ খবর
ওকিনাওয়ায় মার্কিন সেনাদের ওপর কারফিউ, মদ্যপানে নিষেধাজ্ঞা
ওকিনাওয়ায় মার্কিন সেনাদের ওপর কারফিউ, মদ্যপানে নিষেধাজ্ঞা
ক্ষমা করলে মন হালকা হয়, সম্পর্কও ফেরে স্বাভাবিক ছন্দে
ক্ষমা করলে মন হালকা হয়, সম্পর্কও ফেরে স্বাভাবিক ছন্দে
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
প্রবীণদের মর্যাদাপূর্ণ সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
প্রবীণদের মর্যাদাপূর্ণ সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই