যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৩

রাজধানীর যাত্রাবাড়ীতে মাতুয়াইল এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের নাম সাকিব আল হাসান (১৮)। তিনি জর্দার তৈরি কারখানায় চাকরি করতেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক। তারা হলেন, নিহতের দুই বন্ধু মেহেদী হাসান (১৬) ও অজ্ঞাত যুবক বয়স (২৫)।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল হাসেম রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতের ভগ্নিপতি মো. শরিফ মিয়া বলেন, আজ বিকালে তারা তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিল। হাসেম রোডের মাথায় সড়কে দ্রুতগতির বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে তিন জন গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় সেখান থেকে উদ্ধার করে বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাকিব আল হাসানকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত সাকিব কিশোরগঞ্জ নিকলী উপজেলার জালাল পুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান