৩২ নম্বরের নির্মাণাধীন সেই ভবন থেকে পানি সরানো হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৬

কয়েকদিন ধরে আলোচনায় থাকা ধানমন্ডি ৩২ নম্বরের একটি ভবনের বেসমেন্ট থেকে পানি সরাচ্ছে ফায়ার সার্ভিস। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়।

গত ৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে প্রতিবাদস্বরূপ ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ‘ছাত্র-জনতা’। বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা। সেই ভবনের কয়েকতলা বেজমেন্ট দেখতে পায় তারা। তার মধ্যে দুই তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয়, নিচে আরও কয়েকটি তলা রয়েছে।

এর পর থেকেই আলোচনা সৃষ্টি হয় এখানেও একটি ‘আয়নাঘর’ রয়েছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে থেকে। অনেকে দাবি করেন, এই পানি নিষ্কাশন করে দেখা হোক নিচে কী রয়েছে। গত ৬ ফেব্রুয়ারি থেকেই এই আলোচনা সৃষ্টি হয়। অবশেষে ৯ ফেব্রুয়ারি সকালে ফায়ার সার্ভিস সেই ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর উদ্যোগ নেয়।

আরও পড়ুন...

শেখ মুজিবের ৩২ নম্বরে ভাঙচুর-আগুন

বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে শেখ মুজিবের বাড়ি

আজাদি আজাদি স্লোগানে মুজিবের বাড়িতে ভাঙচুর-আগুন

/জেডএ/আরকে/
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?