পরিবেশ দূষণের দায়ে ৪৯ লাখ টাকা জরিমানা, ৬ ইটভাটা বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২২আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২২

ঝিনাইদহ, কুমিল্লা, লক্ষ্মীপুর, মানিকগঞ্জ ও ময়মনসিংহে ছয়টি মোবাইল কোর্ট ১৮টি মামলা করে ৪৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদফতর। পাঁচটি অবৈধ ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা হয়। আরও একটি ইটভাটার কার্যক্রম বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

রবিবার (৯ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। 

এরমধ্যে ঢাকা মহানগরের উত্তরা এলাকায় কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে চারটি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কয়েকজন চালককে সতর্ক করা হয়।

আর নির্মাণসামগ্রী দিয়ে বায়ুদূষণের দায়ে মোহাম্মদপুর, লালমাটিয়া ও আফতাবনগরে তিনটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। সাতটি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
নদী দখল করে দুটি হোটেল তৈরি হয়ে গেলো, বিআইডব্লিউটিএ বলছে জানেই না
বিশ্ব বায়ুমান সূচকে ১৮ নম্বরে ঢাকা, বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু কঙ্গোর কিনশাসায়
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ১১২ স্কোর নিয়ে বিশ্বে ১২ নম্বরে ঢাকা 
সর্বশেষ খবর
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?