সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০০

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সচিবালয়ের সামনে আন্দোলনরত করছেন কলেজটির শিক্ষার্থীরা। এ সময় তাদের ধাওয়া দিয়েছে পুলিশ।  বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটের দিকে তিন দিক থেকে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম তাৎক্ষণিকভাবে বলেন, ‘আমরা বারবার তাদের সরে যাওয়ার অনুরোধ করেছি। এরপর তারা হঠাৎ আমাদের ওপর আক্রমণ করে। তখন আমরাও তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেই।’

এর আগে, তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদফতরে অধীনে নেওয়ার শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে কলেজের কার্যক্রম বন্ধ এবং শিক্ষার্থীদের অন্য জায়গায় শিক্ষাদানের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী