বসন্ত ভালোবাসার আমেজে বকুলতলার উৎসব

ঢাবি প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪

চারিদিকে ফুলের গন্ধ, গাছে গাছে কোকিলের কুহুডাক যেন জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। পয়লা ফাল্গুন আজ। ছন্দ, সুরে চলছে বসন্তবরণ উৎসব। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় মানুষের ভিড়। বসন্ত ভালোবাসার আমেজে সবাই মেতেছে এ উৎসবে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে চারুকলার বকুলতলা এলাকায় সরেজমিন দেখা গেছে, সকাল সাড়ে ৭টায় সেতারে রাগ বসন্তমুখারী বাদন দিয়ে শুরু হয় আয়োজন।

বসন্তবরণে মেতেছে সবাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলার আয়োজনে সমবেত গান, নৃত্য পরিবেশনা, একক পরিবেশনা, শিশু-কিশোর ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পরিবেশনা নিয়ে সাজানো হয়েছে ‘এসো মিলি প্রাণের উৎসবে’ শিরোনামের এ আয়োজন।

এসো মিলি প্রাণের উৎসবে

নতুন প্রজন্মের কাছে দেশের ঋতুভিত্তিক উৎসব ছড়িয়ে দিতে প্রতি বছরই এ উৎসবের আয়োজন করে আসছেন বলে বক্তব্যে জানিয়েছে জাতীয় বসন্ত উৎসব উদ্‌যাপন পরিষদের সদস্যরা। এবারের ১৪৩১ বঙ্গাব্দের বসন্ত উৎসবটি ৩১তম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলার আয়োজন

বসন্তকে বরণ করে নিতে সকাল থেকেই বকুল তলায় ছিলেন অর্পিতা হালদার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বসন্তের আগমনী আনন্দকে ভাগাভাগি করে নিতে আমি এখানে আসছি। গান, নৃত্য, কবিতা আবৃত্তি সব মিলিয়ে একটা সুন্দর বাঙালি অনুষ্ঠান। খুব ভালো লাগছে। আমি গত বছরও এসেছিলাম।’

/আরকে/
সম্পর্কিত
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোটব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল