অসহায় যাত্রীদের সিএনজিচালকের হাতে তুলে দিলো সরকার: যাত্রী কল্যাণ সমিতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫০

মিটারের অতিরিক্ত ভাড়া আদায়কারী অটোরিকশার বিরুদ্ধে মামলা করার নির্দেশনা বাতিল করে বিআরটিএ অসহায় যাত্রীদের নগরজুড়ে তাণ্ডব চালানো সিএনজিচালকদের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এমন অভিযোগ করেন। 

যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও তার পরিবারের আশীর্বাদে বিআরটিএ’র কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা, সিএনজি অটোরিকশা মালিক সমিতি, ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ, অটোরিকশা উত্তরা মোটরের কিছু ডিলার মিলে এক ভয়াবহ দুর্নীতিবাজ সিন্ডিকেট গড়ে তোলে। তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। 

এমন পরিস্থিতিতে দুর্নীতিবাজ সিন্ডিকেটের কাছে বিআরটিএ নতি স্বীকার করেছে বলে মনে করে যাত্রী কল্যাণ সমিতি। 

সংগঠনটি প্রশ্ন তুলেছে বিআরটিএ’র মতো এমন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের টাকায় পরিচালনার প্রয়োজনীয়তা আছে কি? 

 

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
ঈদে কত দিন সার্বক্ষণিক খোলা থাকবে সিএনজি স্টেশন
ঢাকায় সিএনজি চালকের হতাশা‘সংসার তো এখন আল্লাহই চালায় মামা’
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান