হোটেল-রেস্টুরেন্টের অগ্নিনিরাপত্তা নিশ্চিতে মাঠে নামছে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৫

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায় হোটেল ও রেস্টুরেন্টে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে রয়েছে কিনা তা যাচাই করতে অভিযান চালানো হবে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে এ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। 

গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে কাওরান বাজারের জাহাঙ্গীর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর সংশ্লিষ্ট ভবন ও রেস্টুরেন্টে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দেন ডিএনসিসি প্রশাসক। একইসঙ্গে সিটি করপোরেশনের আওতাধীন অন্যান্য এলাকার নিরাপত্তা পরিস্থিতিও পর্যবেক্ষণ করতে বলেন তিনি।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাঙ্গীর টাওয়ারের একটি ক্যাফেতে শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। 

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর প্রশাসক মোহাম্মদ এজাজ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন এবং সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজ-খবর রাখেন। 

তিনি ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সরাসরি যোগাযোগ রাখেন। পাশাপাশি, ভবন ও রেস্টুরেন্টে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কিনা তা তদন্তের জন্য ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের