রোজায় ঢাকার ২৫ স্থানে সুলভমূল্যে মিলবে মাছ মাংস দুধ ডিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৪

রোজায় রাজধানীর ২৫ স্থানে ন্যায্যদামে মাছ, মাংস, ডিম ও দুধ বিক্রি করবে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এছাড়া সারা দেশের জেলা, উপজেলা পর্যায়েও সুলভমূল্যে ব্রয়লার মুরগী, ডিম, দুধ ও গরুর মাংস বিক্রি করা হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, ‘রমজানের প্রথম দিন থেকে ২৮ রোজা পর্যন্ত সুলভমূল্যে মাছ, মাংস দুধ ও ডিম কিনতে পারবেন ক্রেতারা। ড্রেসড ব্রয়লার মুরগীর মাংস প্রতি কেজি ২৫০ টাকা, দুধ পাস্তুরিত প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি ডজন ১১৪ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে বিক্রি করা হবে।’

উপদেষ্টা বলেন, ‘ইলিশের উৎপাদন বাড়াতে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন মোট ৫৮ দিন ইলিশ আহরণ ও বিক্রি বন্ধ থাকবে। প্রথমবারের মতো ১৫ মে থেকে ১৪ জুন মোট ২০ দিন হাওরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ।’

তিনি জানান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামী মৌসুমে ১১ হাজার মেট্রিক টন ইলিশ রফতানি করা হবে। এটা সীমিত পর্যায়ে করা হচ্ছে, রেমিট্যান্স নিয়ে প্রবাসীদের অবদানের কথা মাথায় রেখে।

/এসআই/আরকে/
সম্পর্কিত
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
ডিমের বাজার কেন অস্থির, দাম বাড়ালো কারা
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান