প্রেসক্লাবে ইউনেস্কোর বই প্রদর্শনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজন করা হয়েছে দিনব্যাপী ‘ইউনেস্কো বই প্রদর্শনী-২০২৫’। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের অফিস সেক্রেটারি জাবেদ চৌধুরী জানান, প্রদর্শনীতে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো প্রকাশিত সারা বিশ্বের ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞানভিত্তিক ও তথ্য ও গবেষণামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ বই ও জার্নাল এবং ইউনেস্কোর বিভিন্ন কার্যক্রম সম্পর্কিত হাজার খানেক প্রকাশনা স্থান পেয়েছে।

তিনি আরও বলেন, ইতিহাস-ঐতিহ্য রক্ষায় ইউনেস্কো দীর্ঘদিন ধরে সারা বিশ্বে কাজ করে আসছে। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ইউনেস্কোর সম্পর্ক আরও ঘণিভূত হবে। ইউনেস্কো ক্লাবের উদ্যোগে নবমবারের মতো এ ধরনের প্রদর্শনীর আয়োজন এটা।

প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। ইউনেস্কো ক্লাবের মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন– প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
রামিসা হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবি
বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেস্কো-ক্রিহ্যাপের 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম