জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিজানুর রহমানের যোগদান

জবি প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৯

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সচিব হিসেবে যোগদান করেছেন মো. মিজানুর রহমান। যোগদানের পর সংসদ নির্বাচন সামনে রেখে কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. এমাদুল হক এ তথ্য জানান।

এ সময় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। বৈঠকে তিনি গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর যে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে, সে অনুযায়ী দায়িত্ব পালনে প্রস্তুতি গ্রহণের জন্য গুরুত্বারোপ করেন।

সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এ টি এম সিদ্দিকুর রহমান বৈঠকটি সঞ্চালনা করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে সচিবকে স্বাগত জানান উপসচিব এস এম আতাউল করিম, নাজমুন নাহার ও মো. শামছুল হক। বৈঠকে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব ও পরিচালকসহ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এপিএইচ/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম