সাবেক বিচারপতি মানিক আবারও রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ মার্চ ২০২৫, ১১:৩১আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১১:৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশান থানধীন শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তার ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করে। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে। শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গত বছরের ২৪ আগস্ট সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর সময় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার করা হয়। পরে বিভিন্ন হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড ভোগ করেন তিনি।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই গুলশান থানাধীন প্রগতি সরণি এলাকায় আন্দোলনে অংশ নেন আবু যর শেখ। এদিন আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন শিক্ষার্থী মো. আবু যর শেখ। পরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই মৃত্যুবরণ করেন। এঘটনায় আবু যরের মা মোসা. ছবি গত ১৬ নভেম্বর রাজধানীর গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়ির চালক গ্রেফতার
যাচাই ছাড়া বাসা ভাড়া নয়, মালিকদের সতর্ক থাকার আহ্বান র‌্যাবের
কোথাও অচল, কোথাও দখলে: কাজে আসছে না ওভারব্রিজ
সর্বশেষ খবর
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
৮ ঘণ্টা ঘুমিয়েও লাভ নেই, যদি এই ভুল করেন!
৮ ঘণ্টা ঘুমিয়েও লাভ নেই, যদি এই ভুল করেন!
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক