‘নারী নয়, মানুষ হিসেবে দেখতে চাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ মার্চ ২০২৫, ১৬:২৯আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৬:২৯

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেছেন, নারীদের আমরা সামগ্রিকভাবে বঞ্চিত রাখি। নারীরা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। এ জন্য পুরুষরাই দায়ী। নারীদের আরও সচেতন হতে হবে। সাম্প্রতিক একটি ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যেন নারী দিবস পালন করতে না হয়। নারীকে নারী হিসেবে নয়, মানুষ হিসেবে দেখতে চাই। নারীদের অনেক ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। তারা আরও এগিয়ে যাবে।

শনিবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। এ বছরের নারী দিবসের প্রতিপাদ্য ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’। 

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন বলেন, শুধু নারী দিবস পালন করলেই হবে না, নারীদের সর্বক্ষেত্রে নিজেদের এগিয়ে নিতে হবে। এজন্য আমাদের ভূমিকা রাখতে হবে। নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তাদের নিয়ে শুধু লোক দেখানো কথা বললে হবে না, তাদের ব্যাপারে আমাদের আন্তরিক হতে হবে।

অনুষ্ঠানে ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজও সত্য সুন্দর’ রবীন্দ্র সংগীতের সঙ্গে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ মোমিন হোসেন, জাতীয় প্রেসক্লাবের সদস্য শিরিন সুলতানা, পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী, উল্কা হোসেন, মাহাশরুপা টুবন, দেওয়ান মাসুদা সুলতানা প্রমুখ।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম