বহু মামলার আসামি পেশাদার সন্ত্রাসী রাজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ মার্চ ২০২৫, ১৮:৩১আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৮:৩১

রাজধানীর কাওরান বাজারসহ আশেপাশের এলাকার চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সন্ত্রাসী ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. শরীফ খান ওরফে রাজনকে পিস্তলের গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) তেজগাঁও থানাধীন পূর্ব তেজতুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থেকে ছয় রাউন্ড পিস্তলের গুলি ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (১২ মার্চ) ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গতকাল রাতে রাজন তেজগাঁও থানাধীন পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসার ৪র্থ তলার ফ্ল্যাটে মাদকসহ অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তেজগাঁও থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ছয় রাউন্ড পিস্তলের গুলি ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

থানা পুলিশের বরাত দিয়ে ডিসি জানান, শরীফ খান ওরফে রাজন কাওরান বাজারসহ আশেপাশের এলাকার চিহ্নিত মাদক কারবারি ও পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে তেজগাঁও থানা ও শেরে বাংলানগর থানায় মাদক ও চাঁদাবাজির ছয়টি মামলা রয়েছে। পাশাপাশি তিনটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি। 

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম