সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ মার্চ ২০২৫, ১৮:৫০আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৮:৫০

আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান ও ইনডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেডের সাবেক ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জাকিয়া তাজিনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৩ মার্চ) মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম। তাদের বিরুদ্ধে ব্যাংক থেকে ঋণ নিয়ে না দেওয়া এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে বেক্সিমকো গ্রুপের সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার লিমিট অতিক্রান্ত হওয়ার বিষয়টি অসৎ উদ্দেশে সুকৌশলে এড়ানোর জন্য জাকিয়া তাজিনের ব্যবসা প্রতিষ্ঠান ইনডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি ইউনিট-২ লিমিটেডের নামে লোন মঞ্জুর করা হয়। মঞ্জুরীপত্রের এলসি শর্তাবলী ভঙ্গ করে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের নাম সর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের কাছ থেকে ৯৮ লাখ ৮২ হাজার ইউএস ডলারের যা বাংলাদেশি মুদ্রায় ৭৬ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার টাকার বিনিময়ে ইনডেক্স পাওয়ার অ্যান্ড অ্যানার্জির (ইউনিট-২) জন্য ড্রইং ও ডিজাইন নিয়ে আসার জন্য এলসি খোলা হয়। ড্রইং ডিজাইনের বদলে কাগজ নিয়ে এসে ৭৬ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার টাকা বিদেশে পাচার করে মানিলন্ডারিং করেছেন। এলসির সেই টাকা ফোর্স লোন ক্রিয়েট করে ইতোমধ্যে আট বছর পার হয়ে গেলেও ব্যাংকের বকেয়া ৩৩ কোটি ৬৪ লাখ ৩২ হাজার টাকা পরিশোধ না করে আত্মসাত করেছেন। 

অন্য আসামিরা হলেন, বেক্সিমকো এলপিজির ম্যানেজিং ডাইরেক্টর আহমেদ সায়ান ফজলুর রহমান, এসকর্প হোল্ডিংস লিমিটেডের পরিচালক আহমেদ শাহরীয়ার রহমান, আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালামান ফজলুর রহমান (সালমান এফ রহমান), সাবেক কর্মকর্তা দিপঙ্কর বড়ুয়া, কামরুল ইসলাম চৌধুরী, মুনসী ছরোয়ার জান, দিলিপ কুমার দাস, চন্দন কুমার দাস, আনোয়ার হোসেন চৌধুরী ও ফরিদ উদ্দিন আহমেদ।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
বন্ধুকে ১ লাখ টাকা ধার দিয়ে জীবনটাই শেষ
২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ: বিমানের কর্মী রিমান্ড শেষে কারাগারে
সর্বশেষ খবর
সাদা ভাত খেয়েও কি ওজন কমানো সম্ভব?
সাদা ভাত খেয়েও কি ওজন কমানো সম্ভব?
রহস্যময় ইতিহাসে ঘেরা বাগেরহাটের কোদলা মঠ
রহস্যময় ইতিহাসে ঘেরা বাগেরহাটের কোদলা মঠ
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ