ছাদ থেকে পড়ে প্রাণ গেলো বৃদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৫, ১৮:০৩আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৮:০৩
রাজধানীর ওয়ারীতে পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। তার নাম আনোয়ারা বেগম (৫৯)।
 
শনিবার (১৫ মার্চ) দুপুর দেড়টার দিকে ওয়ারী চন্দ্র মোহন বসাক স্ট্রিট লেনের পাঁচতলা ভবন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে সেখান থেকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
নিহতের ছেলে সেলিম হোসেন বলেন, ‘আমার মা কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। দুপুরে মা হয়তো ছাদে কাপড় নাড়তে গিয়েছিলেন। সেখান থেকে হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
 
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
 
নিহত আনোয়ারা বেগম ওয়ারী চন্দ্র মোহন বসাক স্ট্রিটের স্থায়ী বাসিন্দা আ. সালামের স্ত্রী। ওই ভবনের পাঁচতলায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি।
 
/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম