জুলাই বিপ্লবে আহতদের আর্থিক সহায়তা দিলো পুনাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৫, ২০:০৪আপডেট : ১৬ মার্চ ২০২৫, ২০:০৪

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পক্ষ থেকে জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

রবিবার (১৬ মার্চ) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ (রবিবার) বিকালে পুনাক সভানেত্রী আফরোজা হেলেন রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন ২৫০ জন আহত ছাত্র-জনতাকে দেখতে যান। এ সময় তিনি তাদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন, তাদের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন এবং আহতদের খোঁজ-খবর নেন।

এসময় পুনাকের সহ-সভানেত্রী আইরিন রহমান, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদা নুপুর এবং হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

পুনাক শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের নানা ধরনের সহায়তা দিয়ে আসছে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম