চাকরি স্থায়ীকরণের দাবি না মানলে কর্মবিরতির ঘোষণা রেলওয়ের গেটকিপার-গেটম্যানদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৫, ১৫:৩১আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৫:৩১

বাংলাদেশ রেলওয়েতে কর্মরত গেটকিপার ও গেটম্যানরা চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। তাদের দাবি না মানা হলে আগামী ২৪ মার্চ থেকে একযোগে রেলপথ অবরোধ এবং অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন তারা।

বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর রেলভবনের সামনে বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেন আন্দোলনরত কর্মচারীরা। সেখান থেকে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

বিক্ষোভকারীরা জানান, এর আগেও তারা চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করেছেন। গত বছরের ১৮ আগস্ট রেলভবনে অনুষ্ঠিত এক বৈঠকে রেলসচিব, রেলওয়ের মহাপরিচালক, পাবলিক সার্ভিস কমিশনের প্রতিনিধি ও সেনাবাহিনীসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে রেলওয়ের মহাপরিচালক গেটকিপার ও গেটম্যানদের চাকরি স্থায়ীকরণের দাবি যুক্তিসংগত বলে স্বীকার করেন এবং দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু দীর্ঘ আট বছর চাকরির অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এখনও তাদের চাকরি স্থায়ীকরণের কোনও সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি।

আন্দোলনকারীদের দাবি, পাবলিক সার্ভিস কমিশনের অনুমতি থাকায় তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে কোনও আইনি জটিলতা নেই।

তারা বলেন, ১৬০ বছরেরও বেশি সময় ধরে রেলের প্রচলিত বিধি অনুযায়ী, কোনও কর্মচারী তিন বছর নিরবচ্ছিন্ন চাকরি করলে তার চাকরি স্থায়ীকরণ করা সম্ভব। অথচ আমাদের দীর্ঘ আট বছর অপেক্ষায় রাখা হয়েছে।

আসন্ন ঈদযাত্রার সময় ২৪ মার্চ থেকে কর্মবিরতির ঘোষণা দিয়ে আন্দোলনকারীরা জানান, এ সমস্যার সমাধান না হলে রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের