জনতার ধাওয়ায় ৩ ছিনতাইকারীর নদীতে ঝাঁপ, সাঁতরে ওঠার পর গণপিটুনিতে একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৫, ১৩:৪৯আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৩:৫১

ছিনতাইয়ের পর বুড়িগঙ্গা নদী সাঁতরে পালানোর সময় গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছে আরও দুই জন।

শুক্রবার (২১ মার্চ) ভোরে চকবাজারের সোয়ারীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম সরোয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জ ফেরিঘাট এলাকায় ছিনতাই করার সময় স্থানীয়রা চার যুবককে ধাওয়া দেয়। পালানোর চেষ্টা করে একজন সেখান থেকে উধাও হয়ে যায়। বাকি তিন জন বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে চকবাজার থানার সোয়ারীঘাটের চম্পাতলী ঘাটে ওঠে। তখন স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেন।’ 

এসআই মো. গোলাম সরোয়ার বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত তিন জনকে উদ্ধার করে প্রথমে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে বয়স আনুমানিক ২৫ বছর।’ 

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সোয়াইব হাসান বলেন, ‘ভোরে কেরানীগঞ্জ এলাকায় ছিনতাই করতে গিয়ে ধরা পড়ার পর স্থানীয়দের ধাওয়া খেয়ে তিন জন নদীতে ঝাঁপ দেয়। তবে এপারের স্থানীয়দের চিৎকারে ওপারের জনগণ তাদের ধরে ফেলে। গণপিটুনিতে গুরুতর আহত দুই জন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।’

তিনির বলেন, ‘এই ঘটনার পর কেরানীগঞ্জ থানা-পুলিশ ছিনতাইকারী দলের আরও এক সদস্যকে আটক করেছে। তাকেও গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।’

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম