মোহাম্মদপুরে সারজান হত্যা মামলার আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৫, ১৮:৫৩আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৮:৫৬

মোহাম্মদপুরের আলোচিত সারজান হত্যা মামলার আসামি ও জেনেভা ক্যাম্পের কলিম জাম্বুর অন্যতম সহযোগী শেখর (২৬) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে রাজধানীর আসাদগেট এলাকা থেকে র‌্যাব-২ তাকে গ্রেফতার করে।

শুক্রবার (২১ মার্চ) সকালে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য জানান।

তিনি বলেন, মাদক বিক্রি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের ২৬ অক্টোবর জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় গোলাগুলি ও বোমা বিস্ফোরণে পথচারী সারজানসহ আট থেকে ১০ জন গুরুতর আহত হন। স্থানীয়রা সারজানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খান আসিফ তপু বলেন, ওই ঘটনায় সারজানের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। মামলার পর থেকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং র‌্যাবের অভিযান শুরু হয়। গোপন তথ্যের ভিত্তিতে, র‌্যাব-২ এর একটি আভিযানিক দল আসাদগেট এলাকা থেকে শেখরকে গ্রেফতার করে।

র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, গ্রেফতার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার দেওয়া তথ্য বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

/এবি/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম