পল্লবীতে আবাসিক ভবনে আগুন, নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৫, ২৩:৪৯আপডেট : ২৫ মার্চ ২০২৫, ২৩:৪৯

রাজধানীর মিরপুর পল্লবীর একটি আবাসিক ভবনের রান্না ঘরে লাগা আগুনে এক বৃদ্ধা মারা গেছেন। তার নাম মাসুদা বেগম (৭০)। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের ধোঁয়ায় অক্সিজেনের ঘাটতিতে মারা যান ওই বৃদ্ধা।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, রাজধানীর পল্লবীতে ১২ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের ৮ তলার একটি ফ্ল্যাটের রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৩২ মিনিটে। পরে ফায়ার সদস্যদের চেষ্টায় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন ও ধোঁয়ায় মারা যান ৭০ বছর বয়সী ওই বৃদ্ধা। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

নিহতের মরদেহ রূপনগর থানার ওসি মোজাম্মেল হকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম