কামরাঙ্গীরচরে শ্রমিকের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৫, ১৭:২৯আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৭:২৯

রাজধানীর কামরাঙ্গীরচরে মো. আরিফ হাওলাদার (৩৫) নামে এক স’মিল শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কামরাঙ্গীরচর মাদ্রাসা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

আরিফ পিরোজপুর স্বরূপকাঠি উপজেলার পশ্চিম সোয়াগদল গ্রামের তৈয়ব আলী হাওলাদারের ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর সাইনবোর্ড এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।

হাসপাতালে আনা মৃতের ভাগ্নে হৃদয় সরদার জানান, আরিফ হাওলাদার প্রায়ই মোবাইল ফোনে জুয়া খেলতেন। অনেক টাকা ঋণ থাকলেও ঠিকমতো কাজ করতেন না। এসব বিষয় নিয়ে পরিবারের সঙ্গে বাগবিতণ্ডা লেগেই থাকতো। আজ সকালে বাসা থেকে কাজের কথা বলে স’মিলে গিয়ে সবার অগোচরে রশি দিয়ে কাঠের আড়ার সঙ্গে গলায় ফাঁস নেন। পরে সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. ফারুক বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম