একদিন ছুটি কাটিয়ে আবারও মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৫, ০৯:৫৫আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১০:১২

ঈদের দিন ছুটি কাটিয়ে পুনরায় চলাচল শুরু করেছে রাজধানীর গণপরিবহন মেট্রোরেল এবং সারা দেশের আন্তঃনগর ট্রেন।

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে নির্দিষ্ট সময় মতো এই গণপরিবহন দুটি চলাচল শুরু করে।

রুটিনমাফিক মেট্রোরেলের প্রথম ট্রিপ সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ৩০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে যাত্রা করে।

এদিকে ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে জানায়, ঈদের পর দিনের প্রথম আন্তঃনগর ট্রেন হিসেবে ভোর ৬টা ১৫ মিনিটে পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গেছে।

এর আগে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক ঘোষণায় জানানো হয়েছিল, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে, তবে অন্যান্য দিন যথানিয়মে চলবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন ঈদের আগে এক আন্তঃমন্ত্রণালয় সভায় জানান, ঈদের দিন সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের আগে সব ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল রাখা হয় এবং ঈদের পর থেকে তা পুনরায় কার্যকর হবে।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান