টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৫, ১৫:৫২আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৫:৫২

টঙ্গী রেল স্টেশনের দক্ষিণ নতুন বাজার এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাতনামা নারী (বয়স আনুমানিক ২৫) নিহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ঢাকা রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, খবর পেয়ে সকালে টঙ্গী রেলওয়ে স্টেশন সংলগ্ন দক্ষিণ নতুন রাস্তার রেললাইনের ওপর থেকে এক নারীর কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। স্থানীয়দের মাধ্যমে প্রাথমিকভাবে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় তিনি কাটা পড়ে মারা যান।’ 

পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং মরদেহ শনাক্তে সম্ভাব্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে।

/এআইবি/এবি/এপিএইচ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম