মতিঝিলে দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যুর অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৫, ১৫:৫৭আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৫:৫৭

রাজধানীর মতিঝিলের দক্ষিণ কমলাপুর এলাকায় আয়েশা খান মনি (৪৪) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে দেবর মাসুদ হাওলাদারের বিরুদ্ধে।

রবিবার (৬ এপ্রিল) দুপুরের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত মাসুদ হাওলাদারের ভাইয়ের স্ত্রী জেসমিন আক্তার বলেন, আমার দেবর মাসুদ হাওলাদার গেন্ডারিয়া এলাকায় একটি সরকারি কলেজের শিক্ষক। সকালের দিকে আমার বড় ভাসুরের স্ত্রী আয়েশা খান মনি বাসার সামনে থাকা অবস্থায় মাসুদ হাওলাদার ভাবিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি আরও জানান, নিহত আয়েশা খান মনি এক ছেলে ও এক মেয়ের মা ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি মতিঝিল থানা পুলিশকে জানিয়েছি। নিহতের পরিবার মতিঝিল থানায় গেছেন।’

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম