অভিনব কৌশলে জনশৃঙ্খলা রক্ষা, পিপিএম পদক পেলেন কনস্টেবল রিয়াদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৫, ১৭:৩৭আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৭:৩৭

অভিনব কৌশলে নাগরিকদের প্রতি সম্মান দেখিয়ে জনশৃঙ্খলা রক্ষার স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন পুলিশের কনস্টেবল মো. রিয়াদ হোসেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা থেকে গত ২৭ মার্চ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালে নাগরিকের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে কনস্টেবল মো. রিয়াদ হোসেনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হলো। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পুলিশ সদস্যের দায়িত্ব পালন করার সময় লাঠিপেটার অভিনয় করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও শেয়ার করে পুলিশ সদস্যদের কাজের ধরন দেখে প্রশংসা করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। তাই ভালো কাজের স্বীকৃতি হিসেবে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম’ পদক পাচ্ছেন সেই পুলিশ সদস্য।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান