মিরপুরে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৫, ১৫:৫৩আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১৫:৫৩

রাজধানীর মিরপুরে আটতালা ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মিথুন শরীফ মনতাসির (৩৫)। শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।  

মিরপুরের সনি সিনেমা হলের পাশে বউবাজার নিজ বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন মিথুন। দুই ভাই, দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তিনি গোপালগঞ্জের মোকছেদপুরের উপজেলার হেলালুজ্জামানের।

মৃতের চাচা এসএম কামরুল হাসান বলেন, ‘মিথুন দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। শুক্রবার মিরপুর ১০ নম্বর আলোক হসপিটাল গলিতে ফুফুর বাসায় বেড়াতে যায়। সেখানে ওই বাসার ছাদ থেকে নিচে পড়ে যায় সে। রক্তাক্ত অবস্থা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মো. ফারুক বলেন, ‘রক্তাক্ত অবস্থা ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় আলোক হাসপাতাল পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের