নববর্ষ যে হয়েছে এতেই খুশি: শাজাহান খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৫, ১৩:৫৬আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৩:৫৬

রাজধানীর কয়েকটি থানার পৃথক মামলায় গ্রেফতার শুনানি শেষে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘নববর্ষ যে হয়েছে এতেই খুশি।’

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

এদিন সকালে ৯টায় তাকে আদালতের হাজতখানায় আনা হয়। ৯টা ৫০ মিনিটে হাজতখানা থেকে আদালতের উদ্দেশ্যে নেওয়া হয়। এ সময় তাকে বেশ হাসিখুশি দেখা যায়। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘বাহিরের চেয়ে ভেতরে ভালো আছি।’ এরপর বিভিন্ন মন্ত্রী-এমপির সঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য তাকে কাঠগড়ায় তোলা হয়। শুনানির সময় শাজাহান খান কাঠগড়ার সামনেই দাঁড়ান। মনোযোগ দিয়ে শুনানি শোনেন। শুনানির নানা সময় তাকে হাসতে দেখা যায়। কাঠগড়ায় অনেক আসামির সঙ্গে কথাও বলেন। শুনানির এক পর্যায়ে আদালতের অনুমতি নিয়ে পানি পান করেন। শুনানি শেষে যাত্রাবাড়ী থানার তিন মামলায় নতুন করে তাকে গ্রেফতার দেখানো হয়।

শুনানি শেষে শাজাহান খানকে হাতে হাতকড়া, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট পরিয়ে হাজতখানায় নেওয়া হচ্ছিল। এ সময় তাকে হাসিখুশি মুখেই যেতে দেখা যায়। নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা প্রশ্ন করে-কারাগারে কেমন নববর্ষ কাটলো? জবাবে শাজাহান খান হেসে বলেন, ‘আমাদের কথা আর কত শুনবে। তোমরা কিছু বলো। নববর্ষ যে হইছে এতেই খুশি।’ 

গত বছরের ৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য শাজাহান খানকে গ্রেফতার করা হয়। মাদারীপুর-২ আসন (রাজৈর-মাদারীপুর সদরের একাংশ) থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাজাহান খান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল শুনানি পেছালো 
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
সর্বশেষ খবর
‘ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য-সাক্ষাৎকার দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য বিরক্তিকর’
‘ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য-সাক্ষাৎকার দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য বিরক্তিকর’
একটা ‘সরি’তেই মিটুক জমে থাকা অভিমান
একটা ‘সরি’তেই মিটুক জমে থাকা অভিমান
মা-বাবা আর ফিরবেন না, তবু পথ চেয়ে ১২ বছরের তসেরিং
মা-বাবা আর ফিরবেন না, তবু পথ চেয়ে ১২ বছরের তসেরিং
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ