ভিওআইপি চক্রের মূলহোতা গ্রেফতার, দেড় হাজার সিম ও সরঞ্জাম উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৫, ১৯:০৫আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ২০:০৫

রাজধানীর হাজারীবাগ থানার বাড্ডানগর এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ চক্রের মূল হোতা মো. রাজুকে (৩৮) গ্রেফতার করেছে র‍্যাব-২ ও বিটিআরসি।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে র‌্যাব-২ সহকারী পরিচালক এএসপি খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বিটিআরসির অনুমোদন ছাড়া বিভিন্ন টেলিযোগাযোগ যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনা করছে একটি চক্র, যা সরকারের রাজস্ব ফাঁকির বড় উৎস হয়ে দাঁড়িয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে হাজারীবাগের বাড্ডানগর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মো. রাজুকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় পালানোর চেষ্টা করলেও তাকে আটক করা সম্ভব হয়।

এ সময় বিভিন্ন মোবাইল অপারেটরের ১ হাজার ৫৪৭টি সিমকার্ড, একটি ল্যাপটপ ও ভিওআইপি কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিটিআরসির অনুমতি ছাড়া অবৈধ টেলিযোগাযোগ ব্যবসা পরিচালনা করে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। সরকারি অনুমোদন ছাড়া অবৈধ টেলিযোগাযোগ ব্যবসা পরিচালনার অভিযোগে গ্রেফতার রাজুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এবি/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ