আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

ঢাবি প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৫, ২২:৫০আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ২৩:০১

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অনশন ও তীব্র আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি মে মাসে হওয়ার কথা ছিল। 

রবিবার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই ঘোষণা দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় পিএসসির প্রতিনিধি দলের সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ নাজমুল আমীন মজুমদার উপস্থিত ছিলেন। উপদেষ্টা ও পিএসসির সদস্যদের আশ্বাসে পরে অনশন ভাঙেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

সিদ্ধান্তের আগে সন্ধ্যায় পিএসসি সংস্কারের ৮ দফা দাবি বাস্তবায়ন, প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তির দাবি এবং রাজুতে অনশনরতদের প্রতি সংহতি জানিয়ে আন্দোলন করছেন সারা দেশের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। এ অবস্থায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছেন  স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও পিএসসির প্রতিনিধি দল।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন তারা। দীর্ঘক্ষণ আলোচনার একপর্যায়ে উপদেষ্টা এবং পিএসসির প্রতিনিধিদের সামনেই আন্দোলনকারীদের ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও' স্লোগান দিতে দেখা যায়

এর আগে পিএসসি সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ব্লকেড করে একদল চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী। সন্ধ্যা সাড়ে ৬টায় এই ব্লকেড করা হয়। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী