কর্মসংস্থানের জন্য নতুন অধিদফতর করবে সরকার: শ্রম সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৫, ১৩:৩১আপডেট : ০১ মে ২০২৫, ১৩:৩১

বাংলাদেশে দক্ষতাভিত্তিক কর্মসংস্থানের লক্ষ্যে একটি নতুন অধিদফতর গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, 'নতুন বাংলাদেশ গড়তে শ্রমিক ও মালিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা জরুরি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমিকদের স্বার্থরক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।'

শ্রম সচিব উল্লেখ করেন, গত ২৪ সেপ্টেম্বর পোশাক খাতে শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং শ্রম আইন সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে।

সচিব আরও জানান, ৫ আগস্টের পর কয়েকজন মালিক আত্মগোপনে চলে গেছেন এবং কেউ কেউ গ্রেফতার হয়েছেন। বকেয়া বেতন-ভাতা পরিশোধের বিষয়টি দেখতে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, 'শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, হেল্পলাইন চালু করা এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহতদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ধাপে ধাপে বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।'

এছাড়া, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান সফিকুজ্জামান।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
জামায়াত মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বিশ্বাসী: শফিকুর রহমান
আগামী মে দিবসে ৯ লাখ শ্রমিক নিয়ে সমাবেশ করতে চান নজরুল ইসলাম খান
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম