বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হচ্ছে দেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৬, ০৮:৪২আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১১:৪৯

বিশ্ব যক্ষ্মা দিবস আজ ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। সারা বিশ্বে যক্ষ্মা রোগের বিস্তার ও সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এদিন সারা বিশ্বে যক্ষ্মা দিবস পালিত হচ্ছে। ‘ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মামুক্ত দেশ হবে’এই প্রতিপাদ্য নিয়ে এবার দিবসটি পালিত হচ্ছে।  

বাংলাদেশেও দিবসটি নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। প্রতিবছরের মতো এবারো বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, ব্র্যাক ও সহযোগী সংস্থাসমূহের যৌথ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্য রয়েছে শোভাযাত্রা, বিশেষ টকশো ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

এছাড়াও যক্ষ্মা দিবস উপলক্ষে সব বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র ছাপা হয়েছে।

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির মাধ্যমে ২০১৫ সালে বছর দুই লাখ ৬ হাজার ৯১৯ জন যক্ষ্মারোগী শনাক্ত হয়েছে। শিশু যক্ষ্মারোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ১০৩ জন। এছাড়া ২০১৪ সালে এনটিপির মাধ্যমে কফে জীবাণুযুক্ত যক্ষ্মারোগীর চিকিৎসার সাফল্যের হার ছিল ৯৪ শতাংশ।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম