আবারও শ্রম ভবনের সামনে টিএনজেড গ্রুপের শ্রমিকদের অবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৫, ১৫:৪০আপডেট : ১৮ মে ২০২৫, ১৫:৪৪

বেতন-বোনাসসহ যাবতীয় বকেয়া পরিশোধের দাবিতে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে আবারও অবস্থান নিয়েছেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা।

রবিবার (১৮ মে) বিকাল ৩টায় শ্রম ভবনের আশপাশের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন তারা। ওই শ্রমিকরা গাজীপুরে অবস্থিত টিএনজেড গ্রুপের আটটি পোশাক কারখানায় কর্মরত রয়েছেন।

শ্রমিক নেতা শহিদুল ইসলাম জানান, রোজার ঈদের আগে আন্দোলনের সময় বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেয় মালিকপক্ষ। তারা সেই প্রতিশ্রুতি পূরণ না করায় আবারও রাজপথে নেমেছেন শ্রমিকরা।

কিছুক্ষণ পর বিক্ষোভ মিছিল করবেন জানিয়ে তিনি বলেন, আজকের বিক্ষোভ মিছিল হবে চূড়ান্ত আন্দোলন। এতে কোনও বাধা দিলে কঠোর কর্মসূচি আসবে। আজকের এই কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, রোজার ঈদের আগে টানা সাত দিন শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা। পরে মালিকপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা কর্মসূচি স্থগিত করেন।

/এমকে/আরকে/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ