সালমান এফ রহমান-আনিসুল হকসহ নতুন মামলায় গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৫, ১৫:২৩আপডেট : ১৯ মে ২০২৫, ১৫:২৩

জুলাই আন্দোলনের সময় রাজধানীর কদমতলী থানার মাসুদ নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। শাহবাগ থানা এলাকায় মনির নামে এক ব্যক্তির হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন।

আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান। কামরুল ইসলাম ও দীপু মনিকে গ্রেফতার দেখানোর আবেদন করেন শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক। আদালত আসামিদের উপস্থিতিতে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির দিন সোমবার ধার্য করেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মাসুদ হত্যা মামলার অভিযোগ থেকে জানা গেছে, আন্দোলনের সময় ১৯ জুলাই কদমতলী থানার মিরাজনগরের প্যারাডাইস প্যালেস নামে নির্মাণাধীন বিল্ডিংয়ের আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষণ করা হয়। সন্ধ্যা ৭টার দিকে মাসুদ গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যান তিনি। এ ঘটনায় তার স্ত্রী হেনা বেগম ৪ সেপ্টেম্বর কদমতলী থানায় শেখ হাসিনাসহ ১১৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

মনির হত্যা মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ৫ আগস্ট দুপুরে শাহবাগ থানার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার পলাশী সংলগ্ন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চৌরাস্তায় আন্দোলনকারীরা অবস্থান নেন। এ সময় গুলিতে মনির নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী রুজিনা আক্তার গত ১৪ মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৫১ জনের নামে আদালতে মামলা করেন।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম