পুনর্বিচারে চার আসামির মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন সাজার রায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৫, ১৭:১৭আপডেট : ২১ মে ২০২৫, ১৭:১৭

১৭ বছর আগে রাজধানীর ডেমরায় রানা নামে এক যুবক হত্যা মামলায় পুনর্বিচারে চার আসামির মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার (২১ মে) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ রায় দেন। একই আদালতের তৎকালীন বিচারক আবদুর রহমান সরদার ২০১৭ সালের ১২ ডিসেম্বর চারজনকে মৃত্যুদণ্ড ও দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- মাসুদ, আল আমিন ওরফে আলম, শফিকুল ইসলাম ওরফে রবিন ও জাহাংগীর হোসেন। বাবলা ও মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর গিয়াস উদ্দিন বলেন, 'রায়ের পর মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পাঠানো যায়।

ডেথ রেফারেন্স শুনানিতে হাইকোর্ট দেখেন, মামলার তদন্ত কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ ৬ সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়নি। পরে উচ্চ আদালত মামলাটি পুনরায় বিচারে পাঠায়। ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেন। ২০২৪ সালের জুন মাসে নথি বিচারিক আদালতে আসে। সাক্ষীদের সাক্ষ্য, আসামিদের আত্মপক্ষ শুনানি এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় দিলেন। চার জনের মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুই জনের যাবজ্জীবন বহাল রয়েছে।'

রায় ঘোষণার আগে আল আমিন, শফিকুল ইসলাম, মাসুদ এবং বাবলাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের আবার কারাগারে পাঠানো হয়। মনির এবং জাহাংগীর পলাতক রয়েছে। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

২০০৯ সালের ১০ জানুয়ারি ডেমরা থানার শূন্যচেংড়া গ্রামের আব্দুল আলীমের ফাঁকা জমিতে রানার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পরদিন ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম হত্যা মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের পর মাসুদ ও আল আমিন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। মামলাটি তদন্ত শেষে ওই বছরের ৩১ অক্টোবর ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১২ সালের ১ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

/এনএইচ/এমএস/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের