কূটনীতিক শাবাব বিন আহমেদকে ঢাকায় ফেরার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ১৮:১৩আপডেট : ২২ মে ২০২৫, ১৮:১৩

নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা শাবাব বিন আহমেদকে ঢাকায় ফিরে আসার জন্য নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে গত নভেম্বরে তাকে কোলকাতা উপ-হাইকমিশনার হিসেবে পদায়নের সিদ্ধান্তও বাতিল করেছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২২ মে) মন্ত্রণালয়ের এক বদলি আদেশে অনতিবিলম্বে দায়িত্ব ত্যাগ করে তাকে ও তার পরিবারকে ঢাকা ফিরে আসার জন্য বলা হয়েছে।

সম্প্রতি কোলকাতা মিশনে গরু কোরবানি না দেওয়া নিয়ে এক বিতর্কে জড়িয়ে পড়েন শাবাব। প্রতি বছর কোলকাতা মিশনে গরু কোরবানি দেওয়া হলেও নেদারল্যান্ডস থেকে উপ হাইকমিশনার বা মিশনপ্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত শাবাব আসন্ন ঈদুল আজহায় গরু কোরবানি না দেওয়ার জন্য মিশনের কর্মকর্তাদের নির্দেশ দেন। গোটা বিষয়টি নিয়ে একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় তাকে ঢাকা ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত বাংলাদেশ-সুইজারল্যান্ড
চীনে প্রশিক্ষণে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের