মোহাম্মদপুরে বাসা থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১১ নভেম্বর ২০২৫, ১৬:১১আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১৬:৫৮
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসা থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সাব্বির হাসান (২৭)। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
 
পুলিশের প্রাথমিক ধারণা, সাব্বির গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তবে তার হাতে রশি দিয়ে বাঁধার দাগ থাকায় ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
 
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার পর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহটি উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
 
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, ‘খবর পেয়ে আমরা সকাল ১০টার পর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করি। নিহতের গলায় ফাঁসের দাগ রয়েছে, পাশাপাশি হাতে রশির দাগও দেখা গেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও এটি হত্যা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।’
 
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সাব্বির চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসায় তিন-চার জনের সঙ্গে ব্যাচেলর হিসেবে থাকতেন। সকালে বাসার একজন নাস্তা আনতে নিচে যান। ফিরে এসে দেখেন সাব্বিরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, গলায় ফাঁস দেওয়া অবস্থায় তিনি মেঝেতে পড়ে আছেন। পরে তারা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ঘটনার পর থেকে বাসার অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
/এবি/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী