এবি ব্যাংকের ঋণ জালিয়াতির অভিযোগে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৫, ১৮:৫০ আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১৮:৫০

এবি ব্যাংকের গুলশান শাখা থেকে ৩৫০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে একটি কনস্ট্রাকশন কোম্পানির এমডিসহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৪ নভেম্বর) দুদকের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন-ইনফ্রাটেক কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী হায়দার রতন, ব্র্যান্ড শেয়ার ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আতাউর রহমান, পরিচালক মো. মামুনুর রশীদ, এবি ব্যাংকের ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এহতেশাম হায়দার চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আলাউদ্দিন সরকার ও সিনিয়র অফিসার নিয়াজ আল ফায়েদ।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা বিধিবহির্ভূতভাবে ৩৫০ কোটি টাকার লিমিট সুবিধা অনুমোদন এবং ১৬ কোটি ১৩ লাখ টাকার পারফরম্যান্স গ্যারান্টি (পিজি) ইস্যুর মাধ্যমে অর্থ বেহাতের চেষ্টা করেছেন। যে কারণে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
পেট্রোল বোমা-ককটেলসহ উপজেলা যুবলীগের সভাপতি-সম্পাদকসহ ৫ নেতা গ্রেফতার
পোশাক শ্রমিকদের সঙ্গে একাধিক এলাকায় পুলিশের দফায় দফায় সংঘর্ষ, গ্রেফতার ৩০০
দুর্নীতির দায় শ্রমিকের ওপর চাপানো যাবে না: দেবপ্রিয়
সর্বশেষ খবর
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
গতকালের পর আজ আবারও কমলো স্বর্ণের দাম
গতকালের পর আজ আবারও কমলো স্বর্ণের দাম
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির