উত্তরায় জুলাই রেভেলস সংগঠনের ২ সদস্যকে কুপিয়ে জখম

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৩ ডিসেম্বর ২০২৫, ২৩:৩৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ২৩:৩৩

রাজধানীর উত্তরায় জুলাই রেভেলস সংগঠনের দুই সদস্যকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উত্তরার ৬ নম্বর সেক্টরে অবস্থিত ইউএসবি স্পেশালাইজড হসপিটালে নেওয়া হয়েছে। তবে পু‌লিশ বল‌ছে, আহতরা জুলাইযোদ্ধা নন, স্থানীয় দুটি গ্রুপ নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। দুজন রক্তাক্ত জখম হ‌য়ে‌ছে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার পর উত্তরা ৮ নম্বর সেক্টরের রেললাইনের পাশে এই ঘটনাটি ঘটে।

জানা গেছে, আহতরা শনিবার সন্ধ্যায় ওসমান হাদির ওপর গুলির ঘটনায় মানববন্ধন থেকে ফেরার পথে উত্তরা ৪ নম্বর সেক্টরে ওই দুজন হামলার শিকার হন।

উত্তরা পূর্ব থানার ওসি মোরশেদ বাংলা ট্রিবিউনকে বলেন, জুলাইযোদ্ধা কারও ওপর হামলার ঘটনা ঘটেনি। স্থানীয় কিছু ছেলেদের দু‌টি গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনায় জ‌ড়িত‌দের গ্রেফতারে অভিযান চলছে। 

পুলিশের উত্তরা জো‌নের এডি‌সি আহ‌ম্মেদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, একটি মারামারির ঘটনা ঘটেছে। আহতরা স্থানীয় হাসপাতালে ভ‌র্তি আছেন। তারা জুলাইযোদ্ধা কি-না খোঁজ নেওয়া হচ্ছে।

/এসএন‌কে/এমকেএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের